আতিকুর রহমান
  • মূলপাতা
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • শ্রমিক কল্যাণ
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ইসলামী ও ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • গ্যালারী
    • ফটো গ্যালারী
    • ভিডিও গ্যালারী
No Result
View All Result
  • মূলপাতা
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • শ্রমিক কল্যাণ
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ইসলামী ও ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • গ্যালারী
    • ফটো গ্যালারী
    • ভিডিও গ্যালারী
আতিকুর রহমান

পাহাড়ের গুহায় আটকে পড়া তিন যুবক

ফেব্রুয়ারি ২২, ২০১৬
পাহাড়ের গুহায় আটকে পড়া তিন যুবক

একবার তিনজন লোক পথ চলছিল, এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হ’ল। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হ’তে এক খন্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের কর, যা আললাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছ এবং তার মাধ্যমে আললাহর নিকট দো‘আ কর। তাহ’লে হয়ত আল্লাহ্‌ তোমাদের উপর হ’তে পাথরটি সরিয়ে দিবেন।

তাদের একজন বলতে লাগল, হে আল্লাহ্‌! আমার আববা-আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ-পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তান্দের আগে আমার আববা-আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরী হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দোহন করলাম, যেমন প্রতিদিন দোহন করি। তারপর আমি তাঁদের শিয়রে (দুধ নিয়ে) দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোও সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ্‌! আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের হ’তে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল।

দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ্‌! আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালবাসে,আমি তাকে তার চেয়েও অধিক ভালবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম (অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম)। কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশ’ দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা যোগাড় করলাম (এবং তার কাছে এলাম)। যখন আমি তার দু’পায়ের মাঝে বসলাম (অর্থাৎ সম্ভোগ করতে তৈরী হলাম) তখন সে বলল, হে আললাহর বান্দা! আল্লাহকে ভয় কর। অন্যায়ভাবে মোহর (পর্দা) ছিঁড়ে দিয়ো না। (অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না)। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ! আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল।

তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ্‌! আমি এক ‘ফারাক’ চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছু দিন পর সে আমার কাছে আসল এবং বলল, আল্লাহকে ভয় কর (আমার মজুরী দাও)। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় কর, আমার সাথে ঠাট্টা কর না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ঐগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ! আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকীটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন।

(আব্দুললাহ ইবনু ওমর (রাঃ) হ’তে বর্ণিত, বুখারী হা/২৩৩৩, ‘চাষাবাদ’ অধ্যায়, অনুচেছদ-১৩; মুসলিম হা/২৭৪৩, মিশকাত হা/৪৯৩৮)।

শিক্ষা :
১. বান্দা সুখে-দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে।
২. বিপদাপদের সময় আল্লাহকে ব্যতীত কোন মৃত ব্যক্তি বা অন্য কাউকে ডাকা শিরকে আকবর বা বড় শিরক।
৩. সৎ আমলকে অসীলা হিসাবে গ্রহণ করতে হবে।
৪. পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে এবং স্ত্রী ও সন্তানদের উপর তাদেরকে প্রাধান্য দিতে হবে।
৫. শ্রমিককে তার ন্যায্য পাওনা প্রদান করতে হবে।

Share250TweetSharePinSend

সর্বশেষ সংযোজন

আদর্শিক সংগঠনের কাঙ্ক্ষিত পরিবেশ

আদর্শিক সংগঠনের কাঙ্ক্ষিত পরিবেশ

ফেব্রুয়ারি ১১, ২০২৪

সাংগঠনিক পরিবেশ বলতে কী বুঝায়? • সাংগঠনিক পরিবেশ বলতে সংগঠনের সামগ্রিক পরিবেশ বুঝায়। যা চোখে দেখা যায় না বা স্পর্শ...

শ্রমিক নেতৃত্ব: কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য (১ম পর্ব)

শ্রমিক নেতৃত্ব: কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য (শেষ পর্ব)

নভেম্বর ৫, ২০২৩

১ম পর্ব ২য় পর্ব ৮. উন্নত আমলের অধিকারী আদর্শিক সংগঠনের নেতৃত্বকে আবশ্যকীয়ভাবে সে আন্দোলনের আদর্শকে ধারণ করতে হয়। প্রচলিত আন্দোলন...

প্রত্যাশিত ট্রেড ইউনিয়ন আন্দোলন

প্রত্যাশিত ট্রেড ইউনিয়ন আন্দোলন

আগস্ট ২৫, ২০২৩

ট্রেড ইউনিয়নের পরিচয়: ট্রেড অর্থ ব্যবসা, চাকরি, পেশা। ইউনিয়ন অর্থ সমিতি, সংঘ, একতা প্রভৃতি। আইনি পরিভাষায় ট্রেড ইউনিয়ন বলতে বুঝায়,...

শ্রমিক নেতৃত্ব: কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য (১ম পর্ব)

শ্রমিক নেতৃত্ব: কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য (দ্বিতীয় পর্ব)

মে ১২, ২০২৩

প্রথম পর্ব (গত পর্বের পরে) ৩৪. প্রোগ্রাম পরিচালনার দক্ষতা: যে কোন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম প্রাণবন্ত ও সফল করার ক্ষেত্রে নেতার ভূমিকা...

শ্রমিকের অধিকার প্রেক্ষিত বাংলাদেশ

শ্রমিকের অধিকার প্রেক্ষিত বাংলাদেশ

মে ৯, ২০২৩

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা শ্রমিক অধিকার দিবস। দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ লড়াই-সংগ্রামের রক্স্রোত স্মৃতি বিজড়িত। শ্রমিক-মালিক...

© 2019, Atiqur Rahman

No Result
View All Result
  • মূলপাতা
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • শ্রমিক কল্যাণ
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ইসলামী ও ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • গ্যালারী
    • ফটো গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© 2019 Atiqur Rahman